দীর্ঘ একমাস পর জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে ফিরেছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। জামিন পেয়েছেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কিমিটির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক াসখাওয়াত হোসেন।
সদ্য কারামুক্ত সকল নেতাকে জেলা বিএনপি’র পক্ষ থেকে এবং স্ব স্ব কমিটির পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য গত জুলাই মাসের ২৮ তারিখ ঢাকায় বিএনপি’র মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গেলে তাদের রাস্তা থেকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। দীর্ঘ একমাস তারা ঢাকার কাশিমপুর কারাগারে আটক ছিলেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মামুন বলেন, মামলা দিয়ে আটক করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। তাঁরা গত বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেলেও জেল থেকে ছাড়তে অনেক দেরী করে কর্তৃপক্ষ। এজন্য তারা শুক্রবার বিকেলে রাজশাহীতে আসেন। এসেই তারা জেলা বিএনপি’র আয়োজনে শোভাযাত্রায় অংশগ্রহন করেন বলে জানান তিনি।