• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

সর্বাত্মক অবরোধ কর্মসূচির মাঝে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহের গেট বরাবর থাকা কদম ফোয়ারার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী ওই বাসটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

তবে বাসটিতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

গত শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলা হয়েছে দাবি করে এর প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। ওইদিন হরতাল পালন শেষে সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক টানা অবরোধ পালনের কর্মসূচি ঘোষণা দেন।

আর বিএনপির ঘোষণার পরদিন এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধের ডাক দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ