• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সাভারের উদ্দেশ্যে রওয়ানা হন বিএনপি নেতারা।

অন্যান্যবার বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি থাকলেও এবার তুলনামূলক কম দেখা গেছে স্মৃতিসৌধে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোস্তফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, আমিরুজ্জামান খান শিমুল, আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ