জর্জিযায় একটি সামরিক মহড়ার সময় মঙ্গলবার (২ জুলাই) সোভিয়েত জামানায় নির্মিত একটি এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।এ সময় বিমানটির পাইলিটও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। খবর আনাদোলুর।
নিহত পাইলটের নাম কাখাবের জুরাবাশভিলি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার মহড়ার সময় জর্জিয়ার বোলনিছি শহরের উপর বিমানটি বিধ্বস্ত হয়।
তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিধ্বস্ত এসইউ-২৫ যুদ্ধবিমানটি সোভিয়েট জামানায় নির্মিত।
ন্যাটো জোটের সদস্যরা এই যুদ্ধবিমানকে ‘ফ্রগফুট’ বা ব্যাঙের পা বলে ব্যঙ করে থাকে। কারণ, ডানার নিচে এই বিমান অনেক ভারী অস্ত্র বহন করতে পারে।