• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

ছাত্রলীগ নেতা পেটানো এডিসি হারুনকে এপিবিএনে বদলি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে প্রত্যাহারের পর এপিবিএন এ বদলি করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) তদন্তের কথা জানিয়ে এডিসি হারুন অর রশীদকে এপিবিএন এ বদলি করা হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, এডিসি হারুনকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হবে।
সাংবাদিক, ব্যবসায়ী এমন কী নিজ সহর্মীকে মারধর করার অভিযোগে রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। আগের কোনো অভিযোগে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ সদর দপ্তর কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার ব্যক্তিগত কারণে ২ ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় প্রত্যাহারের পর বদলি হলেন তিনি।

পুলিশের ৩১ ব্যাচের কর্মকর্তা হারুন শনিবার রাতে ৩৩ ব্যাচের আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আড্ডা দিচ্ছিলেন। সেখানে ওই নারীর স্বামী ছাত্রলীগ নেতাদের নিয়ে উপস্থিত হলে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শাহাবাগ থানা থেকে পুলিশ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় তুলে নিয়ে নির্যাতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ