• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের জার্সি উন্মোচন

ক্রীড়া ডেস্কঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে খেলা। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এর আগে আজ এবারের আসরের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি প্রকাশ করেছে বিসিবি। ভিডিওতে দেখা যায়, নতুন জার্সি গায়ে পোজ দিয়েছেন স্কোয়াডে থাকা টাইগার ক্রিকেটাররা।

বরাবরের মতো এবারের জার্সিতেও প্রাধান্য পেয়েছে সবুজ, সেই সঙ্গে লাল রঙয়ের সাথে আছে হলুদ রংয়ের বাঘের মুখচ্ছবি।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ভারত ছাড়াও আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ