• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তিনি রওনা হবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’

বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
রাষ্ট্রপ্রধান চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ