• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

চিকিৎসকরা আমাদের আশার আলো-নায়ক : প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা শুধু চিকিৎসক নন, এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। আপনারা যেভাবে এই দুঃসময়ে সেবা দিয়েছেন, তা আমরা কোনোদিন ভুলব না।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি কথাগুলো বলেন।

বার্তার শুরুতেই প্রধান উপদেষ্টা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জাতির জন্য এটি গভীর বেদনাদায়ক। আমি এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অবদান, তাদের পেশার মাহাত্ম্য।

ড. ইউনূস বলেন, যখন চারপাশে কান্না, আতঙ্ক এবং অজানা আশঙ্কা, তখন আপনারাই (চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী) আমাদের আশার আলো। এই কঠিন সময়ে যারা ক্লান্তি ভুলে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন, আমি জাতির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

যুদ্ধের সময় আক্রান্ত ও আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এর ব্যতিক্রম দেখেছি আমরা বাংলাদেশে। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের দিনগুলোতে ফ্যাসিস্ট সরকার শুধু এ দেশের ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে থেমে থাকেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে কেউ হাসপাতালে চিকিৎসা না পায়।

চিকিৎসকদের উদ্দেশে ড. ইউনূস বলেন, আপনারা আহতদের গোপনে চিকিৎসা দিয়েছেন। হাসপাতালে-হাসপাতালে নিজের জীবন বিপন্ন করে জুলাই যোদ্ধাদের চিকিৎসায় নিজেদের সর্বোচ্চ দিয়েছেন। রোগীর কোনো তথ্য নথিভুক্ত করে রাখেননি, কারণ এই নথির সূত্র ধরে আহতদের গ্রেপ্তার করা হচ্ছিল। বিনামূল্যে দিনরাত গুলিবিদ্ধ আন্দোলনকারীদের জীবন বাঁচাতে আপনারা সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন।

প্রাইভেট ডাক্তাররা প্রশাসনের চোখ এড়িয়ে হাসপাতালে গিয়ে গোপনে চিকিৎসা দিয়েছেন জানিয়ে ড. ইউনূস বলেন, রক্ত দেওয়ার সরঞ্জামের সরবরাহ ছিল না, আপনারা নিজেরাই এগুলো ব্যবস্থা করেছেন। অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ আপনারা নিজেরাই সরবরাহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ