রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ জসিম উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা । আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার সময় চারঘাটের টাঙ্গন এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার ও তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন চারঘাট উপজেলার টাঙ্গন এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চারঘাট থানার টাঙ্গনপূর্বপাড়া গ্রামের পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে জসিমকে আটক করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৩৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জসিম চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে র্যাব।