• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

চারঘাটে পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার টাংগন এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. নুর (১০)। সে উপজেলার টাংগন এলাকার মো. সোহেলের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মায় গোসলে নেমে তলিয়ে গিয়েছিল শিশু নুর। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ