• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র সিহাব হত্যা: বিচার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৪ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে বাকবিতন্ডার জের ধরে নবম শ্রেণীর স্কুলছাত্র সিহাব আলীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখেন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অঝোরে কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলছাত্র সিহাবের বাবা-মাসহ সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যার সাথে জড়িত আসামীদের আটক করতে পারেনি পুলিশ। সাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা চাই, পুলিশ আসামীদের আটক করে নিহতের পরিবারের সদস্যের ন্যায়বিচার দিতে সহযোগিতা করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শাহিন আলী, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্য শাহজাহান আলী, নিহত স্কুলছাত্র সিহাব আলীর বাবা সাইদুর রহমান, মা সুফিয়া বেগম, স্থানীয় বাসিন্দা মুকুল ইসলামসহ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ