• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুইভায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচ্ছুপাড়া ঘাট মহানন্দা নদীতেু । মৃতরা হলে জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামগ্রাম স্কুলের বাগান এলাকার তালেব হোসেনের ছেলে মারুফ হোসেন (১৯) ও একই গ্রামের শাহীন আলীর ছেলে হুসাইন আলী (১১)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।
জানা গেছে, হুসাইন আলীর বোন নুসরাত এর চিকেন পক্স হয়েছিলো। পক্স ভালো হওয়ায় তাকে মহানন্দা নদীর বিচ্ছুপাড়া ঘাটে ডাবের পানি দিয়ে গোসল করাতে নিয়ে যায়। এসময় হুসাইন আলীও পানিতে নামে গোসল করতে নামে। এক পর্যায়ে সে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে তার ফুপাতো ভাই মারুফ হোসেন পানিতে নামে। এক পর্যায়ে দুইজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় শতশত জনগন তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরী টিমের স্মরনাপন্ন হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি ডুবুরীদল দুপুর আড়াইটায় ঘটনাস্থলে পৌছে প্রত্যক্ষদর্শীদের দেখানো মোতাবেক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক মো: মাহাবুবের নির্দেশনা মোতাবেক উদ্ধার কাজ শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে ডুবুরী আরমান ও রিপনের সহযোগীতায় ডুবুরী দেলোয়ার দুপুর সোয়া ৩টায় মারুফ হোসেন ও পোনে চারটায় হুসাইন আলীকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
এদিকে শিশুদের হারিয়ে তাদের পরিবারে শোকের মাতম চলছে। ভারী হয়ে এসেছে এলাকায় বাতাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ