• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় অহাব আলী (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অহাব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপ-রাজারামপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর পেট্রোল পাম্পের সামনে ভুটভুটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ভটভটির চালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ভটভটির চালককে শনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ