• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল ইসলামের স্ত্রী জুথি (২২) নামের গৃহবধুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে তার স্বামী রাশিদুল।

আজ শনিবার (৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি মন্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, বিদ্যুৎ এর লাইন দিতে গিয়ে প্রথমে জুথি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন রাশিদুল। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন। জুথির স্বামী রাশিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

তিনি আরো জানান, মৃত জুথির মায়ের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে উক্ত লাশ মৃতার মায়ের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ