• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বায়িরাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর কাজিপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) ও গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সী মেয়ে আতিয়া।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার সকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার শাহজাহানপুর পশ্চিম পাড়া রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় দুই বাইক আরোহী।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় দুপুরের দিকে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এসময় অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ