জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে টিংকু (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টিংকু উপজেলার জয়নাল বিশ্বাসের টোলা গ্রামের আকবর আলী মিন্টুর ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়েছে।