• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি খাইরুল বাসার বলেন, স্থানীয়রা কেউ মরদেহর পরিচয় জানাতে পারেনি। তার পরিচয় নিশ্চিত হওয়াল চেষ্টা করছে পুলিশ।তিনি কিভাবে মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ