• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় শরিফুলের ১৭বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুটি ধারায় শরিফুল ইসলাম (২৯) নামের একজনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছর এবং ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রোববার (২০আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম শিবগঞ্জে মির্জাপুর নামাপাড়ার কেতাব উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৩ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে গোলাপ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ শরিফুলকে গ্রেপ্তার করে। এ ঘটনার পরের দিন র‌্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার একই মাসের ৩০ এপ্রিল শরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ