• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে শতকরা একভাগ ভোটারের ক্ষেত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া কাগজপত্রে ক্রটি থাকায় অন্য আর এক স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্রে ক্রটি থাকায় জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে মিল না থাকায় প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ব্যাংকে ঋণ খেলাপি অন্য দিকে এনপিপি প্রার্থী নাহিদ ইসলাম সম্পদের তথ্য দিতে না পারায় প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র বাছাই শুরু হলে উল্লেখিত ৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এই তিনটি আসনে ২৩ জন মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে থেকে ৬জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ