• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শিশুসহ ১১ জন দগ্ধ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
অগ্নিকাণ্ড। প্রতীকি ছবি

চট্টগ্রাম নগরীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজী হাট এলাকায় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ওসমান গনি হুজুর নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১টার দিকে গ্যাস লাইন লিকেজ হয়ে মূলত এ ঘটে বলে জানা গেছে।

আগুনে শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওসি জাহিদুল কবির বলেন, তিন তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে চুলার লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। রাতে গৃহকর্ত্রী খাবার গরম করতে রান্নাঘরে গিয়ে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের পাঁচ সদস্য এবং পাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ে আরও ছয় জন দগ্ধ হয়। বিষ্ফোরণে ঘরের দেয়াল, দরজা, জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ