• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

গ্রিসে আগুনে পুড়ে মারা গেল ১৮ অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

গ্রিসে অত্যধিক তাপমাত্রার কারণে দেখা দিয়েছে দাবানল। সেই দাবানলে পুড়ে যাচ্ছে শত শত একর বন। এবার সেসব বনে ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এঁরা অভিবাসনপ্রত্যাশী বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত ৪ দিনের দাবানলে পুড়েছে গ্রিসের উত্তরাঞ্চলের অনেক বন। এর মধ্যে একটি হচ্ছে দাদিয়া বন। সেখানেই ১৮টি মরদেহ পড়ে ছিল। গত তিন দিনে এসব মরদেহ উদ্ধার করেছেন গ্রিসের ফায়ার সার্ভিসের কর্মীরা।

এলাকাটি উত্তর-পূর্ব গ্রিসের এভরোস অঞ্চলে পড়েছে, তুরস্কের সীমান্ত থেকে বেশি দূরে নয়। এ কারণে দেশটি থেকে গ্রিসে অনেক অভিবাসনপ্রত্যাশী আসেন। আর আগুন লেগেছে সেই এলাকার বনেই। মঙ্গলবারও (২২ আগস্ট) সেখানে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র আইওনিস আর্থোফিওস বলেন, এঁরা অবৈধ পথে গ্রিসে প্রবেশ করেছেন কি-না, এ নিয়ে তদন্ত চলছে। কেননা এ এলাকা থেকে গত তিন দিনে কেউ হারিয়ে যাওয়ার রিপোর্ট করেননি। আগুন লাগার আগেই এলাকাবাসীকে সরিয়ে নেওয়া হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে প্রবেশের জন্য এভরোস এলাকাকেই বেছে নেন সিরিয়াসহ এশিয়ার অনেক দেশের অভিবাসনপ্রত্যাশীরা। এ জন্য তুরস্ক থেকে পার হতে হয় এভরোস নদী। আর পথেই পড়ে দাদিয়া বন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ