• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোমস্তাপুরে নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পরে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নেপাল টপ্পো গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে।

গত ১৬ তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে সে হারিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ