• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোমস্তাপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের, বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদী চেয়ারম্যানের ঘাট থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (০১ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীতে চেয়ারম্যানের ঘাট নামক স্থানে, একজন অজ্ঞাত মহিলার মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থায়ী লোকজন গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয়। তবে মৃতদেহ টি কেউ শনাক্ত করতে পারেনি।ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন স্থান হইতে মৃতদেহ টি নদীর স্রোতে ভেসে এসেছে।

গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান,এই বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ