• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

গোদাগাড়ীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮ টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান (২৭)নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত স্বর্ণ ব্যবসায়ী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণেরবার গুলো উদ্ধার করে।

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যাক্তি গোদাগাড়ীতে স্বর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ইজি বাইকে চড়ে যাচ্ছে।

গোদাগাড়ী সরকারি কলেজের সামনে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কামরুজ্জামানানের কাছে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণগুলো আসল কিনা তা পরীক্ষা করার জন্য গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকার উদ্ধারকৃত স্বর্ণগুলো আসল বলে নিশ্চিত করেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ