রাজশাহীর গোদাগাড়ীতে ভ্যান গাড়ির (মোটা চাকা) ধাক্কায় তারাপদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত তারাপদ গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের খরচাকা গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বেলা ১২ টা ৩৯ মিনিটে। এ ঘটনায় নিহত এর স্ত্রী সুকদা রানী বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা করেছেন। যাহার মামলা নং ৩৫ তারিখ ১৩/১০/২০২৩ ইং।
নিহতের পরিবারও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত তারা পাদ গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির খরচাকা থেকে রাজাবাড়ি হাটে আসেন।রাজাবাড়ি হাটে কিছু সময় পার করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যেএকটি বাঁশের লাঠির উপর ভর করে রাস্তা পার হচ্ছিলেন। এমত অবস্থায় ছয় ঘাঁটি থেকে ছেড়ে আসা একটি ভ্যান গাড়ি ( মোটা চাকা) পিছন থেকে এসে ধাক্কা দিলে মাটিতে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আহত তারাপাদকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসা ধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে মারা যান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রেমতলী ফাঁড়ি পুলিশের এসআই রেজাউল করিম ঘটনা সত্যতা স্বীকার করেছেন।