• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী ( রাজশাহী ): / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বনার্ঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আমার চাষীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ