• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে আ.লীগ নেতার হাত-পা ভেঙ্গেছে সন্ত্রাসিরা

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে এক আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসিরা। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাশিমালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর ইসলাম (৪৫) স্কুলে যাচ্ছিল।

এসময় দুধাই লাইনপাড়া গ্রামে তাকে ঘিরে ফেলে সন্ত্রাসিরা। এক পর্যায়ে শফিকুল ইসলামকে মাটিতে ফেলে রড, লাঠি ও হাসুয়া দিয়ে কুপাতে থাকে। এতে করে শফিকুর ইসলামের হাত-পা ভেঙ্গে মাথায় গুরুত্ব রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা করে।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, পরিকল্পিতভাবে এ্যাজেল মাষ্টারের সন্ত্রাসি বাহিনী শফিকুল ইসলামের উপর হামলা চালিয়ে তার বাড়ি ভাংচুর ও সাতটি খড়ের পালাতে আগুন দিয়েছে।

স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ্যাজেল মাষ্টার ও শফিকুল ইসলাম মাস্টারের নের্তৃত্বে দুই পক্ষ মারামারি করে আসছে।

২০দিন আগে এ্যাজেল মাস্টার পক্ষের আনিসুর রহমান নামে এক যুবককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছিল শফিকুল মাস্টারের লোকজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শফিকুল মাস্টারের উপর হামলার ঘটনা ঘটে।

এরপর উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুইটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে।

এব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ