• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীর ধর্ষণ মামলার প্রধান আসামি শরীয়তপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরান (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায় , ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে শরীয়তপুর জেলার পালং থানার মধ্য পালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইমরান রাজশাহীর গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ভিকটিমকে স্বামী তালাক দিলে তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। এ সময় আসামির সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরে ২ আগস্ট রাতে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে আসামি ইমরানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ