• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সরমংলা ইকোপার্কের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক শাহিদা বেগম গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়ের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সরমংলা ইকোপার্কের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিদাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় এক কেজি করে মোট পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আটক শাহিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ