• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ আটক ৩

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিবেদক: / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর অভিযানে ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -২২-৪৬১৯) সহ ৩ তিনজনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (১৭ই নভেম্বর) ভোর ৫ টাযর সময় ডিবি পুলিশের একিট দল অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানার সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্ব থেকে গাজা ও একটি ট্রাকসহ তাদের আটক করে।
আটকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরাপাড়া গ্রামের মেছের আলীর ছেলে মাসুৃম (২২), একই উপজেলার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র হোসেন ( ৩২) ও কানসাট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটুর ছেলে কামাল(৩৮)।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, ১৭ই নভেম্বর ভোর ৫ টায় রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গোদাগাড়ী থানার বসন্তপুর মোড় এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তিনজন ব্যক্তি ট্রাকে যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে গোদাগাড়ী থানার সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি’র) দলটি অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুম, হোসেন ও কামালকে হাতেনাতে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২ বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি ট্রাক-সহ তাদেরকে আটক করে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ