• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

রাজশাহীর গোদাগারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৫ ই নভেম্বর) বিকেল ৪ টায় সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া অভায়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর (কাজীপাড়া)) গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আশরাফুল ইসলাম ও কালুর ছেলে নাজমুল হক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার সময় কামারপাড়া অভায়া মোড়ে পৌঁছালে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস (যাহার নাম্বার ঢাকা মেট্রো -১৩ -৫৯৮৯) পেছন থেকে মটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা ২ আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশকে লাশ হস্তান্তর করে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, নিহতদের লাশ এখনো গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ