• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমবায় দিবস

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

‘‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৩ তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তেনের সামনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভার উপজেলা সমবায় অফিসার জিগার হাসরতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ