• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ পিস ইয়াবা, ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোচাকপাড়া আজমতপুর গ্রামের আসাব উদ্দিনের ছেলে।
ডিএনসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনাকারী একটি দল রাজাবাড়ীহাট চেকপোস্টেও সামনে জাহাঙ্গীরের মোটরসাইকেলের গতিরোধ করে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করা হয়।
তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ও ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচ ও সাইড কভারে অভিনবভাবে লুকানো অবস্থায় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিএনসির উপ-পরিচালক জিললুর রহমান বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ