• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেলন মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আজ শনিবার সকাল ১১ টার সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসেন মেজর জেনারেল (অব:)শরীফ উদ্দিনকে বিএনপি মনোনয়ণ দিয়েছে তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেবন।
তিনি আরো বলেন,‘একটা মহল চেষ্টা করছে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টি করতে। আপনারা সজাগ থাকবেন। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়—এটাই এখন সবচেয়ে জরুরি।’
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘এই সরকার দেশকে সুশাসিত করতে পারেনি। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই আবার নতুন করে জেগে উঠেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও সুসংগঠিত হচ্ছে।’
ধানের শীষের পতাকা উড়বে মির্জা ফখরুল বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহীর মানুষের ভালোবাসা বিএনপির দীর্ঘ আন্দোলনের বড় শক্তি। ইনশাআল্লাহ ধানের শীষের পতাকা আবারও এই অঞ্চলে উড়বে।’
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোদাগাড়ী–চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বিএনপির মনোনয়নপ্রাপ্তরা মাঠে সক্রিয় হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সামরিক সচিব এবং তাঁর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে বিএনপি মনোনয়ন দিয়েছে। তিনি এলাকায় দলের অবস্থান আরও সুদৃঢ় করতে ধারাবাহিকভাবে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ