• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ফরহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
মৃত ফরহাদ গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ফরহাদ কয়েকজন সহপাঠিসহ দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরী দল তার মরদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে তারা পদ্মা নদী থেকে নিখোঁজ ফরহাদের মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ