• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে পদ্মাপাড়ের অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী ( রাজশাহী ): / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

গোদাগাড়ীর পদ্মাপাড়ের চর আষাড়িয়াদহ ইউনিয়নে অসহায় দরিদ্র জনগনের মাঝে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থেকে খাদ্রসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (১২ আগস্ট) শনিবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে পদ্মাপাড়ের চর অঞ্চল আষাড়িয়াদহ ইউনিয়নে দরিদ্র জনগণের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষ রোপণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষ রোপণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ নিজহাতে অসহায় দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
পদ্মাপাড় জনপদের অসহায় দরিদ্র জনগন জেলা প্রশাসকের কাছ থেকে খাদ্রসামগ্রী উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম, চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম ভোলা , মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিজিবি কর্মকর্তা, ইউপি সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ