রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৫০তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
সকালে জাতীয় ও দালীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের কার্যক্রম শুরু করা হয়। সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। বর্তমান সময়েও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে এই দিবস গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত সমাজ গড়া, গোদাগাড়ী-তানোর এলাকার জন্য আমার এই তিনটি ই প্রধান লক্ষ্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সাধারণ মানুষ নিরাপদে থাকবে, সম্মান নিয়ে চলবে। কৃষি, শিক্ষা ও গবেষণার উন্নয়নই হবে আমাদের মূল শক্তি। আমরা চাই গ্রামের মানুষ আরও শক্তিশালী হোক, কৃষি অর্থনীতি আরও উৎপাদনশীল হোক, যুব সমাজ মাদকের কবল থেকে বের হয়ে সক্ষমতা অর্জন করুক।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভা ও র্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব , গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারন সম্পাদক হবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুম , গোদাগাড়ী পৌর যুব দলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা , গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিম , পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদারুদ্দিন বিদ্যুৎসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন।