২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের ব্রী ধান – ৯৮ জাতের সমলয় চাষাবাদের কৃষকদের সাথে মতবিনিময় সভা ও রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার উপপরিচালক কৃষিবিদ মোছা: উম্মে ছালমার সভাপতিত্বে স্বাগত বক্তাব্য দেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ।
অনুষ্ঠােন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.নূরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি সমলয় উদ্বোধনের পাশাপাশি গোদাগাড়ী উপজেলায় বাস্তবায়িত প্রণোদনার গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা পরিদর্শন ও বস্তায় আদা চাষ প্রদর্শনী সহ কৃষিবিভাগের বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
গোদাগাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ীর সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ২৫০ জন কৃষক- কৃষাণী ।