• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

গানে গানে শুরু আওয়ামী লীগের জনসভা

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী || / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান মাঠে গানের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। এ জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় যোগ দিতে এরই মধ্যে রাজশাহী পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা ময়দান মাঠে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। এর আগে সকাল থেকে নেতা কর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করতে শুরু করেন। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাদ্রাসা মাঠ। দেশাত্মবোধক ও বাউল গান শেষে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাদ্রাসা মাঠেই জনসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। পাঁচ বছর পর আজ আবার রাজশাহী এসেছেন তিনি। বেলা পৌনে ১১টায় তিনি রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের পর বেলা ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসার ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভা থেকে দলীয় প্রধান দলের নেতা কর্মীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আগামী নির্বাচনের জন্য চাইবেন নৌকা প্রতীকে ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ