• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

দেশের আওয়াজ ডেস্ক : / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের একটি গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যেই আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়ে।
 
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ