• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

‘গণতন্ত্র ও সুশাসন ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

গণতন্ত্র ও সুশাসন ছাড়া দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ‘মে দিবস’ উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর দিনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে দিশেহারা। এ অবস্থায় মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্মসংকট দূরীভূত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে শামিল হতে হবে।

বিএনপির আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও সুশাসন ছাড়া এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সচেষ্ট নয়। তাই শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী এই সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি।

সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে রোববার বেলা আড়াইটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‌্যালি আয়োজন করার সিদ্ধান্ত হয়। মির্জা ফখরুল শ্রমিক সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক, বিএনপি’র সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর খান, ফিরোজ-উজ-জামান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

আরও উপস্থিত ছিলেন- প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর মাহমুদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক সুমন ভুঁইয়া, উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ