• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের আবির্ভাব বরদাস্ত করা যাবে না: ইশরাক

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন গণজাগরণ মঞ্চের কিছু নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন।

বুধবার (১২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, “কুখ্যাত গণজাগরণ মঞ্চের (শাহবাগী) কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”

তিনি আরও লিখেন, “এই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন, ২০১৪ সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপিসহ বিরোধী দল-মত দমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পরবর্তী ১০ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল। এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ