• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

খুলনায় গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছা উপজেলার একটি ধান ক্ষেত থেকে মঙ্গলবার সকালে এক গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে হত্যাকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী। নিহত গৃহবধু তাজমিরা বেগম (৩৮) উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লাহ’র স্ত্রী।

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, গৃহবধু তাজমিরা একজন কর্মজীবী নারী। তিনি পার্শ্ববর্তী একটি ইট ভাটায় রান্নার কাজ করতেন। মঙ্গলবার ভোরে রান্নার কাজের জন্য তিনি ভাটার উদ্দেশ্যে বাড়ী থেকে বেরিয়ে যান। ভোর ৬টার দিকে বসতবাড়ী সংলগ্ন ধান ক্ষেতের পাশেই তার মৃতদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ওসি জিয়াউর রহমান আরও বলেন, নিহতের স্বামীর ভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে বলে জানতে পেরেছি। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তদন্ত ছাড়া সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছিল বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ