• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম খোকন দাস (৪৫)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকন দাস একজন ভারতীয় নাগরিক। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম অচিন দাস।

মারা যাওয়া হাজতিকে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী শাহরুখ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, খোকন দাস অসুস্থ হয়ে পড়েছিলেন। ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে মরদেহ কারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ