• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

কূটনীতিকে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক স্তরে নিতে হবে : প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ছবি : সংগৃহীত

প্রবাসে কাজ করতে গিয়ে কারও ধোঁকায় যাতে কেউ না পড়ে, সে জন্য ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি রোববার (২ এপ্রিল) গণভবন থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, যথাযথ প্রশিক্ষণ নিয়ে যারা বিদেশ যাচ্ছেন, তারা নয়, বিপদে পড়ছেন যারা দালাল ধরে যাচ্ছেন তারা। তাদের বিপদ হলে উদ্ধারও করতে হয় সরকারকেই।

তিনি বলেন, কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। কোন দেশে কী কী দক্ষতা প্রয়োজন, সেভাবেই বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মী তৈরির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে প্রবাসে গিয়ে কারও ধোঁকায় কেউ যাতে না পড়েন, সে জন্য ব্যাপক প্রচার চালাতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দূতাবাসগুলোতে নির্দেশনা দেওয়া আছে, এখনকার কূটনীতি শুধু রাজনৈতিক নয়, এটা এখন অর্থনৈতিক কূটনীতির স্তরে নিতে হবে।

অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে তা অন্য খাতে চলে যায় জানিয়ে তিনি বলেন, অনেক সময় টাকা বেহাতও হয়ে যায়। তাই বৈধ পথে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সবার জন্যই ভালো।

বর্তমান সরকার বিদেশ থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর পদ্ধতি আরও সহজ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংককে এলাকাভিত্তিক এজেন্ট নিয়োগ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ