• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাতারের আমির শেখ তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দেশের আওয়াজ ডেস্কঃ / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথা জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন তারেক রহমান।

ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

তারেক রহমান আরও বলেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) লন্ডন যান খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্য পৌঁছান তিনি। এরপর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে।

সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপির চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ