• সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

কাটাখালিতে ঘরের মেঝে থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর কাটাখালিতে ঘরের মেঝে থেকে জাকির হোসেন (৩৮) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কাটাখালি থানাধীন কিসমত কুখন্ডি এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার ভোর ৫ টার সময় পুলিশ তার লাশ উদ্ধার করে।
জাকির হোসেনের স্ত্রী আশা জানান, মাথার যন্ত্রণা নিয়ে কয়দিন থেকে সমস্যায় ভুগছিলেন জাকির, সে একাই রুমে শুয়ে ছিলেন রাতে, সকালে আমি মেঝে ঝাড়ু দেওয়ার সময় দেখি ফ্যানের সাথে দড়ি গলায় জড়িয়ে লাশ মেঝেতে পড়ে আছে। পরে বাড়ীর লোকজন বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম জাকিরের স্ত্রী আশার বরাত দিয়ে বলন , জাকির মাথায় সমস্যয় ভূগছিলেন। বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ