• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

এ মৌসুমে রিয়ালে যাওয়া হচ্ছে না এমবাপের

ক্রীড়া ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের বাজারে চলে নানান রকমের গুঞ্জন। আর তারকা ফুটবলারদের প্রতি বড় ক্লাবগুলোর আগ্রহ বেশি থাকায় তাদের নিয়ে জল্পনা-কল্পনাও যায় সীমা ছাড়িয়ে। তেমনি হয়েছে কিলিয়ান এমবাপের ব্যাপারেও। বিশ্বকাপজয়ী এ ফরাসি স্ট্রাইকার বর্তমান ক্লাব পিএসজি ছাড়তে চান এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। স্বপ্ন পূরণে যেতে চান স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

এ জন্য ফরাসি ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিও করেননি এই তারকা। ফলে তাকে মূল দলে বাইরে রেখেই অনুশীলন করাচ্ছিলো প্যারিসিয়ানরা। এছাড়া নতুন মৌসুমের শুরুতে দলেও রাখেননি তাকে। তবে প্রথম ম্যাচে হোচট খেয়েই তাকে আবার মূল দলে নিয়ে আসে পিএসজি। দ্বিতীয় ম্যাচে দলকে জয় এনে দিতে না পারলেও নিজের প্রথম ম্যাচেই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

সংবাদ মাধ্যমের মতে, চলতি মৌসুম প্যারিসে থাকবেন ২৪ বছর বয়সী এই তারকা। পিএসজির সঙ্গে চুক্তিও নবায়ন করতে পারেন তিনি। এরই মধ্যে আবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে এমবাপকে দলে ভেড়ানোর জন্য শেষ প্রস্তাব দেবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা প্রস্তাব প্রস্তুতও করছে। স্প্যানিশ জায়ান্টরা ফরাসি এই তারকার জন্য পিএসজিকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়ার জন্য তৈরি হয়েছে বলে জানিয়েছিল সেসব প্রতিবেদন।

তবে এমবাপের এ মৌসুমে রিয়ালে যাওয়া আর হচ্ছে না। রিয়াল কোচ আনচেলত্তির কথায়ই মিলেছে এমন ইঙ্গিত। সম্প্রতি এক অস্নগবাদ সম্মেলনে রিয়াল কোচকে প্রশ্ন করা হয়েছিল, এবারের দলবদলের বাজারে রিয়ালের নতুন কাউকে দলে নেয়ার সম্ভাবনা আছে কিনা। উত্তরে আনচেলত্তি বলেন, অবশ্যই, এবারের মত দলবদলের কাজ শেষ। নতুন করে নতুন কাউকে আর নেয়া হবে না, রিয়ালের স্কোয়াড ইতিমধ্যেই পরিপূর্ণ।

রিয়াল কোচের এমন কথায়ই বোঝা যায় এ মৌসুমে আর সাদা জার্সি গায়ে জড়ানো হচ্ছে না এমবাপের। তবে আগামী জানুয়ারীতে নয়তো আরও পরে গ্রীষ্মকালীন দলবদলের হয়তো ফ্রী এজেন্ট হিসেবেই স্বপ্ন পূরণ হবে তাঁর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ