• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

এমপি শাহরিয়ার আলমকে দল থেকে বহিষ্কার দাবি মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩০ জুন, ২০২৪

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সন্তান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপিকে দল থেকে অবিলম্বে বহিষ্কার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজশাহীর উদ্যোগে মানববন্ধন শনিবার (২৯ জুন) সকাল ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমি ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতা বাবুলের। এর মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলম এমপি। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সন্তান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে ষড়যন্ত্র ও অপপ্রচারকারী শাহরিয়ার আলম এমপি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারকারী শাহরিয়ার আলম-কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ