• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

এভারকেয়ারে জুবাইদা রহমান, খালেদা জিয়া লন্ডন যাত্রায় বিলম্ব

দেশের আওয়াজ ডেস্ক : / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বেলা ১১টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আরও কিছুটা বিলম্ব হচ্ছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুল্যান্সে হঠাৎ কারিগরি সমস্যার কারণে এটি শুক্রবার ঢাকায় নামতে পারেনি। তিনি বলেন,  “সব ঠিক থাকলে শনিবার এটি পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিক্যাল বোর্ড অনুমতি দিলে আশা করছি আগামী রবিবার তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ